বগুড়ার মালগ্রাম চাপড়পাড়ার ৮০০ কি.মি. সড়কে দুর্ভোগ

দোলেগাড়ী মসজিদ থেকে চাপড়পাড়া তিনমাথা বটতলা পর্যন্ত প্রায় ৮০০ মিটার দীর্ঘ আধাপাকা এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় ২০ বছর আগে ইট সলিং করে নির্মিত রাস্তাটির অধিকাংশ অংশ ক্ষয় হয়ে গেছে। কোথাও ইট উঠে গিয়ে মাটি বের হয়ে ধুলাবালি উড়ছে, আবার কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

Location :

Bogura
বগুড়ার মালগ্রাম চাপড়পাড়ার রাস্তা এখন দুর্ভোগের প্রতীক
বগুড়ার মালগ্রাম চাপড়পাড়ার রাস্তা এখন দুর্ভোগের প্রতীক |নয়া দিগন্ত

বগুড়া অফিস
বগুড়া শহরের বিভিন্ন সড়ক খানা-খন্দে ভরে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এর মধ্যে সবচেয়ে করুণ অবস্থায় রয়েছে শহরের বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মালগ্রাম চাপড়পাড়ার একটি গুরুত্বপূর্ণ সড়ক।

সরেজমিনে দেখা গেছে, দোলেগাড়ী মসজিদ থেকে চাপড়পাড়া তিনমাথা বটতলা পর্যন্ত প্রায় ৮০০ মিটার দীর্ঘ আধাপাকা এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় ২০ বছর আগে ইট সলিং করে নির্মিত রাস্তাটির অধিকাংশ অংশ ক্ষয় হয়ে গেছে। কোথাও ইট উঠে গিয়ে মাটি বের হয়ে ধুলাবালি উড়ছে, আবার কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

এ ছাড়া সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে চলাচল আরো দুর্বিষহ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, শহরের মধ্যে হয়েও এলাকাটির সড়কের অবস্থা যেন গ্রামাঞ্চলের মতো।

বগুড়া পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌর এলাকায় প্রায় ১ হাজার ৩৫০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ এখনও কাঁচা বা আধাপাকা। প্রতিবছর কিছু সড়ক মেরামত ও নতুন করে নির্মাণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

এলাকাবাসী আবুল কাশেম, জিব্রাইল হোসেন ও আব্দুল ওয়াহাব জানান, দুই দশক আগে সড়কটি নির্মাণের পর আর কোনো সংস্কার হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে। তারা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।