মেয়েকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে মেয়েকে দেখতে গিয়ে নৃশংস খুনের শিকার হয়েছেন হাফিজ উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধ বাবা।

সোমবার (২৫ মে) দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়রা নাজমুল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

মো: হাফিজ উদ্দিন কেরাইল্যা (৬৮) ময়মনসিংহের ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

সূত্রে জানা গেছে, হাফিজ উদ্দিন সকালে লিচু কিনে শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামে মেয়ের কাছে যান। দুপুরে গফরগাঁও উপজেলার নারয়নপুর গ্রামের আবুলের ছেলে নাজমূল অটোরিকশায় করে তার রক্তাক্ত লাশ নিয়ে মাহমুদপুর গ্রামের সুতিয়া নদীর পুলেরঘাটে আসে। স্থানীয়রা বিষয়টি দেখে নাজমূলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, হাফিজ উদ্দিন জুয়া ও মাদকে আসক্ত ছিলেন। তিনি একাধিক বিয়ে করেছেন। তার এক স্ত্রী নাজমা ডিভোর্স দিয়ে শ্রীপুরের কেওয়া গ্রামে বসবাস করছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’