চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণমিছিল শনিবার (২ মে) বিকাল ৫টায় কেরানীহাটের সি ওয়ার্ল্ড চত্বর থেকে অনুষ্ঠিত হবে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণমিছিল শনিবার (২ মে) বিকাল ৫টায় কেরানীহাটের সি ওয়ার্ল্ড চত্বর থেকে অনুষ্ঠিত হবে।

এ গণমিছিল সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

জ্বালানি সঙ্কট মোকাবেলায় জনগণের সাথে প্রতারণা না করে, সকল দলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়ে তিনি বলেন,‘অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করুন।’

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নগরীর বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত ১১দলীয় ঐক্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটরি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইরুল আলম মানিক, এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা নেছার উদ্দীন ছিদ্দিকী, খেলাফত মজলিসের ইউসুফ আবদুল্লাহ, এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, জাগপার সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, খেলাফত মজলিসের মাওলানা আবু তাহের তোরাবী, জেলা জামায়াতের মাওলানা আবুল ফয়েজ, ডেভেলপমেন্ট পার্টির আলমগীর খান, লেবার পার্টির এরশাদ রুম্মান সহ প্রমুখ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদ বলেন, ‘সরকার প্রশাসনকে যেভাবে দলীয়করণ করে ফ্যাসিবাদ করতে চায়। হিম্মত নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

আর ১১ দলীয় ঐক্যের সকল নেতৃবৃন্দ জনগণের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।