মাদারগঞ্জে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

জামালপুরের মাদারগঞ্জে ৪০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Location :

Madarganj
মাদারগঞ্জ মডেল থানা, জামালপুর
মাদারগঞ্জ মডেল থানা, জামালপুর |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে ৪০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৫ মে) দুপুরে উপজেলার মাদারগঞ্জ-জামথল সড়কের ফেলুর মোড় এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব-১৪।

আটককৃতরা হলেন রাজশাহীর পবা উপজেলার বাগধানী এলাকার জহির উদ্দিনের ছেলে তাইজুল ইসলাম (৫৫) এবং মতুরা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আল আমিন (২৪)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪-এর জামালপুর ক্যাম্পের একটি দল ফেলুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, র‍্যাব সদস্যরা আটক দুই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের পর আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।