মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন ওই এলাকার মামুনুর রশিদ ওরফে হযরত আলী ফকিরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে জাকির তার বাবার সাথে বাড়ির পাশের জমিতে সেচ দিতে যান। এ সময় সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।



