নোয়াখালীতে ইসলামী তাহযীব পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের স্টেক ভ্যালিতে এই সভা অনুষ্ঠিত হয়।
তাহযীব পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে এবং পরিষদের মহাসচিব নাসিমুল গনি মহল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহযীব পরিষদের ভাইস চেয়ারম্যান, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক জাকির হোসেন, ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাইন উদ্দিন, দাতা সদস্য খন্দকার আবু সুফিয়ান, বিশিষ্ট শিল্পপতি ও শানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম সাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক টিপু, পরিষদের সদস্য জসিম উদ্দিন এবং সংগঠনের যুগ্ম সচিব ও বেগমগঞ্জ জামায়াতের আমির আবু জায়েদ প্রমুখ।



