যশোরের চৌগাছায় আগুন লেগে উপজেলা পরিষদের আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে। একই রাতে উপজেলা আইসিটি অফিসে আগুন লাগে। আগুনে অফিসের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে পৌর শহরের সাথী টাওয়ারে পূবালী ব্যাংকের নিচে ফারুক কপি হাউজ ও প্রদীপ ইলেকট্রিক দোকানে আগুন লেগে মুল্যবান মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ফারুক কফি হাউজের মামিক ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় তার অনেক ক্ষতি হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।
একই রাতে উপজেলা আইসিটি অফিসে আগুন লাগে। আগুনে অফিসের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আগুন নিন্ত্রয়ণে আনেন।
প্রতাক্ষদর্শী সাবেক পৌর কমিশনার নাজিমুজ্জামান খোকন জানান, পাশে পুবালি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড আগুন দেখে প্রথমে চিৎকার করেন। পারে আশপাশের লোকজন চৌগাছা ফাইয়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের ম্যানেজার এস আই ফিরোজ হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছান। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন। তারা তিন ঘণ্টা কাজ করার পর আগুন নিভাতে সক্ষম হন।
আগুনে নগদ টাকাসহ ফারুক কপি হাউজের সব মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। পাশের প্রদীপ ইলেকট্রিক ও আইসিটি কম্পিউটার ল্যাব দুটি দোকান মিলে সর্বমোট প্রায় অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়েগেছে। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
পরে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমদ বিশ্বাস প্রমুখ ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন।


