দৌলতখানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

মঙ্গলবার সকালে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Daulatkhan

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল ‘বিলাস-২’ নামের একটি বাস। পথিমধ্যে বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন জানান, বাসটির অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত যাত্রীরা পরে নিজ নিজ গন্তব্যে চলে যান।