মুহাম্মদ শাহজাহান

মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে জামায়াত

‘বর্তমান সময়ের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্বের মধ্যে সততা, যোগ্যতা, দূরদর্শিতা ও জনসেবার মানসিকতা থাকতে হবে।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক
চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘জামায়াতে ইসলামী সবসময় মানবিক, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বর্তমান সময়ের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্বের মধ্যে সততা, যোগ্যতা, দূরদর্শিতা ও জনসেবার মানসিকতা থাকতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ইসলামী আন্দোলনের আদর্শিক দাওয়াত পৌঁছে দিতে হবে।’

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা: এ কে এম ফজলুল হক, ডা: সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক মাহবুবুর রহমান, ফারুকে আজম, অধ্যাপক মুহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ ইসমাইল ও ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।