রংপুরে মামলার হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে আদালত প্রাঙ্গনেই সাবেক পুলিশ কর্মকর্তা স্বামীর কোলেই স্ত্রী শাহিনা ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জেলা আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, পারিবারিক জমি সংক্রান্ত মামলায় আগে থেকেই জামিনে থাকা নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুরের বাসিন্দা শাহিনা ইসলাম চীফ মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তার সাথে ছিলেন পুলিশের বেতারের সাবেক অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
আদালত কক্ষে যাওয়ার পর শাহীনার অসুস্থতা বোধ হলে তিনি বিষয়টি তার আইনজীবীকে জানান। পরে সেখান থেকে বের হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেড় শতক জমি নিয়ে পারিবারিক বিরোধে মামলার আসামি হয়েছিলেন তিনি।



