ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ও ছেলে নিহত

নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর (৩১) এবং তার ছেলে রুহান (৩)। তারা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Mymensingh

ময়মনসিংহ সদর উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ আলালপুর আমতলা এলাকায় ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর (৩১) এবং তার ছেলে রুহান (৩)। তারা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পরিবার নিয়ে ফুলপুরে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে রওনা হয়েছিলেন জাহাঙ্গীর। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করার পর যান চলাচল স্বাভাবিক হয়।

কোতোয়ালি মডেল থানার এসআই ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আলালপুর এলাকায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে বাবা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছন। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।