ফায়ার সার্ভিসের তৎপরতায় যুবকের আত্মহত্যার চেষ্টা ব্যর্থ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফায়ার সার্ভিসের তৎপরতায় এক যুবকের আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
ফায়ার সার্ভিসের তৎপরতায় যুবকের আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে
ফায়ার সার্ভিসের তৎপরতায় যুবকের আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফায়ার সার্ভিসের তৎপরতায় এক যুবকের আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যার প্রচেষ্টাকারী জলিল ব্যাপারী উপজেলার কুমারভোগ বড় প্রজেক্ট এলাকার বাসিন্দা মো: রাজ্জাক ব্যাপারীর ছেলে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে জলিল ব্যাপারী শ্বশুরবাড়ির পাশে একটি গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় তিনি গাছের ডালের সাথে রশি বেঁধে ঝুলে পড়ার প্রস্তুতি নিলে স্থানীয় লোকজন তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কৌশলে তাকে মোটিভেশনাল পদ্ধতিতে বোঝানোর মাধ্যমে এবং অন্যমনস্ক করে গলা থেকে ফাঁসের রশি খুলে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, উদ্ধার জলিল ব্যাপারীকে পদ্মাসেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পদ্মাসেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সৈয়দ আক্তার হোসেন নয়া দিগন্তকে জানান, তাৎক্ষণিকভাবে ওই যুবককে মানসিক চিকিৎসার জন্য তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।