এসএমপির ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফতার ১৬২

নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমপির অভিযানে গ্রেফতার ১৬২
এসএমপির অভিযানে গ্রেফতার ১৬২ |নয়া দিগন্ত

সিলেট নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৩৮ জন। এই সময়ে ট্রাফিক পুলিশ ৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

এসএমপি সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) দিবাগত রাত ১২টা থেকে রোববার (৩১ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ৩২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৬৫ পিস ইয়াবা ও পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে এ সময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়া রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার (১ জুন) সকাল ৮টা পর্যন্ত আরো আট ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ১২৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে নিয়মিত মামলা, সন্দেহভাজন ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক কারবারি রয়েছেন।

সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।