কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় শহরের হাজী শরীয়ত উল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাত অবধি প্রাণবন্ত এই অনুষ্ঠানে সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া শহর জামায়াতের আমির মো: এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

কুষ্টিয়া শহর শাখার সেক্রেটারি শামীম হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার ও কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের আদর্শিক ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।