উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

অভিযান চলাকালে মূল অভিযুক্ত নজরুল বেপারী কৌশলে পালিয়ে গেলেও তার সহধর্মিনী মাহামুদাকে উদ্ধারকৃত মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
মাদকসহ নারী গ্রেফতার
মাদকসহ নারী গ্রেফতার |ফাইল ছবি

বরিশালের উজিরপুরে তিন কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা (ডিবি) পুলিশ।

শনিবার (১৩ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামের নজরুল বেপারীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তল্লাশি করে।

তল্লাশিকালে বাড়ির ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা জব্দ করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।

অভিযান চলাকালে মূল অভিযুক্ত নজরুল বেপারী কৌশলে পালিয়ে গেলেও তার সহধর্মিনী মাহামুদা বেগমকে (৩৮) উদ্ধারকৃত মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও দেশীয় অস্ত্রের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পলাতক নজরুল বেপারীকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।