মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ১

প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আহত করে বেঁধে রাখে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
স্বর্ণের দোকানে ডাকাতি
স্বর্ণের দোকানে ডাকাতি |নয়া দিগন্ত

মাদারীপুর সদরে ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতদের আঘাতে পাহারাদর আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আহত করে বেধে রাখে। এরপর প্রথমে নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে ডাকাতরা। পরে পাশের আরো পাঁচটি দোকানে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্ধুকও নিয়ে যায় ডাকাতচক্র।

এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘স্বর্ণের দোকানের মালামাল ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’