বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

শনিবার (৯ মে) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে পাঁচ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকার অর্থ সহায়তা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

Location :

Banshkhali
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীর শীলকূপ ইউপির মনকিচর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট পরিবারের মাঝে উপজেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে পাঁচ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকার অর্থ সহায়তা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, মাওলানা শহীদ উল্লাহ, দুবাই প্রবাসী নাসির উদ্দীন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হোসাইন আহমদ কাশেমী, নায়েবে আমির আবদুর রহীম, সাধারণ সম্পাদক রবিউল আলম, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, 'জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। মানবতার ডাকে সাড়া দিয়েই আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা সরকারিভাবে আরো কিছু সহায়তা প্রদানের জন্য পদক্ষেপ গ্রহণ করছি। আল্লাহ মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। আমাদেরকে এই বিপদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি সকলের প্রতি অনুরোধ করবো, বিবেকের তাড়নায় মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের এই বিপদগ্রস্ত ভাইদের পাশে দাঁড়ান।'

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আট পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়।