গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা

ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কার্যক্রমে বিশেষ অবদান রাখায় রক্তদাতা ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা
গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কার্যক্রমে বিশেষ অবদান রাখায় রক্তদাতা ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শামসুদ্দোহা মাসুম।

সেবানীড় ফাউন্ডেশনের সভাপতি জোবায়ের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজিব ও শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুগান্তরের প্রতিনিধি মো: রইছ উদ্দিন, আমির নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মো: আবিদুর রহমান ও সেবানীড় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আল ইমরান মুক্তা।

অনুষ্ঠানে গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সেবানীড় ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওয়ালি উল্লাহ রুবেল, তরিকুল ইসলাম, মহসিন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া রক্তদাতারা হলেন মো: রইছ উদ্দিন, হিমেল মাহমুদ, ইমরান হোসেন হৃদয়, শেখ মোহাম্মদ বিপ্লব, মো: শাহজাহান হোসেন ও মো: আজিজুল ইসলাম। এছাড়া রক্তদান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রক্তদূত ব্লাড ডোনার সোসাইটি ও ইয়াসিন আরাফাত ব্লাড সোসাইটিকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত হলো স্বেচ্ছায় রক্তদান। এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি, মুমূর্ষু রোগীর চিকিৎসা ও জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।