লোহাগাড়ায় ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বইপাঠ প্রতিযোগিতা

লোহাগাড়ায় ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি কেন্দ্রে মোট ১১৩২ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)
লোহাগাড়ায় ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বইপাঠ প্রতিযোগিতা
লোহাগাড়ায় ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বইপাঠ প্রতিযোগিতা |নয়া দিগন্ত

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

লোহাগাড়ায় ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি কেন্দ্রে মোট ১১৩২ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

শুক্রবার (১২ জুন) লোহাগাড়া এবং সাতকানিয়া উপজেলার চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ, গারাংগীয়া ইসলামীয়া কামিল মাদরাসা, সাতকানিয়া মডেল হাই স্কুল, আধুনগর ইসলামীয়া কামিল মাদরাসা, পদুয়া দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসায় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত এ পরীক্ষা চলে।

এদিকে অবিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছাস দেখা গেছে। একজন অভিভাবক বলেন, এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন জ্ঞান চর্চা, ইসলামী মূল্যবোধ বিকাশে অনেক সহায়ক। বচ্চারা এরকম প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখতে পারবে।

আধুনগর ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু মূসা মুহাম্মদ খালেদ জমীল বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সকল আয়োজনে আমার এবং আমার প্রতিষ্ঠানের ধার সবসময় খোলা থাকবে।

পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসা অধ্যক্ষ আ. ন. ম. নোমান বলেন, শিক্ষার্থীদের বই মুখি করার জন্য এই বইপাঠ প্রতিযোগিতা অত্যন্ত যুগান্তকারী একটি উদ্যোগ। এ ধরনের সকল আয়োজনে সব সময় আমার সহযোগিতা থাকবে। এটাও আশা রাখছি এই প্রতিষ্ঠান এমন আরও যুগোপযোগী উদ্যোগ নিবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বইপাঠ প্রতিযোগিতা প্রকল্পের চেয়ারম্যান ড. এনামুল হক সকল কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ছাত্রদের মেধা বিকাশ, সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে এবং তাদের লেখাপাড়ার মান উন্নয়নে এ প্রতিযোগিতা সহায়ক হবে। আশা করছি, ভবিষ্যতেও এই সংস্থা শিক্ষা কার্যক্রম ও মেধা বিকাশের এই কর্মতৎপরতা আরো বৃদ্ধি করবে।