রংপুরে পিলারে বাসের ধাক্কা, নারী নিহত

রংপুরের তারাগঞ্জে মিনিবাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে সিগন্যাল পিলারে ধাক্কা দিলে এক নারী নিহত ও অন্তত ৩৪ জন আহত হন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে পিলারে সাথে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন
রংপুরে পিলারে সাথে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন |সংগৃহীত

রংপুরে একটি মিনিবাসের চাকা ব্লাস্ট হয়ে আইল্যান্ডের ওপর সিগন্যাল পিলারের সাথে ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৪ জন।

বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে রংপুরের পায়রাবন্দের তারাগঞ্জ বাজারে ছয়লেনের মহাসড়কে এ ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাত হোসেন জানান, রাতে রংপুর থেকে পীরগঞ্জগামী একটি লোকাল মিনিবাসের ডান পাশের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরের সিগন্যাল পিলারের সাথে ধাক্কা লাগে। এতে এক বৃদ্ধ নারী যাত্রী নিহত হন। তার লাশ মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত ৩৪ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার।