ফেনীতে জামায়াত নেতা মানিক কে সাথে নিয়ে পরিবেশ মন্ত্রীর ইফতার

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি ডা: মোহাম্মদ ফখরুদ্দীন মানিককে সাথে নিয়ে ইফতার করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে জামায়াত নেতা মানিক কে সাথে নিয়ে পরিবেশ মন্ত্রীর ইফতার
ফেনীতে জামায়াত নেতা মানিক কে সাথে নিয়ে পরিবেশ মন্ত্রীর ইফতার |নয়া দিগন্ত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি ডা: মোহাম্মদ ফখরুদ্দীন মানিককে সাথে নিয়ে ইফতার করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

রোববার (৮ মার্চ) বিকালে নিজ নির্বাচনী এলাকার সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নেন তারা।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, তারেক জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহিম, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সাবেক সভাপতি আবুল মোবারক দুলাল, সদস্য সচিব নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মো: মোস্তফা, পৌর আমির মাওলানা কালিম উল্যাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আবদুল আউয়াল মিন্টু তার বক্তব্যে বলেন, সিয়াম সাধনার মাধ্যমে মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মুসলমানেরা মহান আল্লাহকে খুশি করতে রোজা রাখেন। রোজা মানবতার শিক্ষা দেয়। রোজা ধনী ও গরীবের ভেদাভেদ দূর করে। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হলে সবাই সবার প্রতি মানবিক আচরণ করতে হবে। একে অপরের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে সবাই হযরত মুহাম্মদ সা. এর আদর্শকে বুকে ধারণ করতে হবে। তাহলে বাংলাদেশ শান্তি ও সম্প্রতিতে সমানভাবে এগিয়ে যাবে।

ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ প্রয়াত বিএনপি নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা মো: ইলিয়াস।

এর আগে বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কসিশনার (ভূমি) মো: ইউসুফ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, সোনাগাজী মডেল থানার ওসি মো: কামরুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী হুমায়ুন কবির ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার প্রমূখ।

সভা শেষে মন্ত্রী উপজেলা পরিষদ চত্ত্বরে একটি কাটিমন আমের চারা লাগিয়ে উপকূলীয় জনপদে গাছ লাগিয়ে পরিবেশের অভুত উন্নয়নের ঘোষণা দেন।