বোয়ালমারীতে রাস্তার পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার

রাতে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গাড়িটি উদ্ধারে গেলে পাশেই একটি লাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।

Location :

Faridpur
উদ্ধারকৃত লাশ
উদ্ধারকৃত লাশ |নয়া দিগন্ত

বোয়ালমারী ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে রাস্তার পাশ থেকে রবিউল শেখ নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দোহভাজন হিসেবে চারনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহাম্মদপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

রবিউল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের বাসিন্দা গোলাম সরোয়ার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গাড়িটি উদ্ধারে গেলে পাশেই একটি লাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। ধারণা করা হয়, হত্যার পর লাশ ফেলে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ সময় উত্তেজিত জনতা গাড়িতে থাকা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।