গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেলের নিরঙ্কুশ বিজয়

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বিজয়ীরা
বিজয়ীরা |নয়া দিগন্ত

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সালের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে প্যানেলটি।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো: জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো: কামাল হাসান শাকিল পরিষদের নেতৃত্বে নীল প্যানেল ব্যাপক ব্যবধানে জয়লাভ করে। এছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো: মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো: আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: শাহ আলম, মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন। সদস্য পদে অলিউল ইসলাম টুটুল, আব্দুল্লাহ, মো: আবু বক্কর সিদ্দিকী, আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক, রোজিনা আক্তার।

অপরদিকে আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সবুজ প্যানেলের নেতৃত্বে ছিলেন শামসুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো: শরিফ উদ্দিন। এ প্যানেল থেকে একটি সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) নির্বাচিত হয়েছেন। বাকি সবগুলো পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল।