ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালন

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও জেলা শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেয়।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
শহর প্রদক্ষিণ করছে র‌্যালি
শহর প্রদক্ষিণ করছে র‌্যালি |নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) পালন করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শুক্রবার (১ মে) সকাল ৯টায় শ্রমিক সমাবেশ, আলোচনা সভা ও র‌্যালি করে জেলা সংগঠনের নেতাকর্মীরা।

সকাল ৯টায় ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। ঠাকুরগাঁও শহর সভাপতি অ্যাডভোকেট বজলার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি আল মামুন ইসলাম, রুহিয়া থানা সভাপতি আব্দুল হালিম, ভূল্লি থানা সভাপতিসহ অন্য নেতারা।

সমাবেশ শেষে একটি শ্রমিক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও জেলা শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেয়।

সেখানে অনুষ্ঠিত সমাবেশ শেষে শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফুর ভূইয়ার নেতৃত্বে আরো একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।