সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ইয়াবার চালান উদ্ধার করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২ |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইয়াবার বড় চালানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, রোববার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ইয়াবার চালান উদ্ধার করা হয়।

আটকরা হলেন জকিগঞ্জ উপজেলার দুপরিপাড় এলাকার সায়েব আলীর ছেলে আলী আহমদ (২২) এবং ষাটশৌলা গ্রামের মরহুম আলাউদ্দিনের ছেলে নুরুল আমিন (২০)।

জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে আদালতে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।