নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্বেচ্ছাসেবকদের সম্মানে বৃহস্পতিবার (১২ মার্চ) স্থানীয় ক্যাফে স্টার রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ নুর নবীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এ এফ এম মাসুদ আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু, গোপালপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাস্টার আবু তাহের, সেক্রেটারি আবদুল আউয়াল খান, বিএনপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম দুলাল মেম্বার, সাবেক চেয়ারম্যান প্রার্থী আলা উদ্দিন মামুন, বেগমগঞ্জ স্যোশাল এলাইনমেন্টের সেক্রেটারি মশিউর রহমান ফাহাদ, ইসলামী আন্দোলনের ইউনিয়ন অর্থ সম্পাদক আবুল বাসার, ছাত্রশিবিরের বাংলা বাজার থানা সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
মোশাররফ হোসেন মিন্টু বলেন, মানবতার সেবা সব চাইতে বড় সেবা। সামাজিক সংগঠন গুলোর স্বেচ্ছাসেবকরা নিজের খেয়ে সমাজের মানুষের জন্য কাজ করে। এটা বড় মনের মানুষ ছাড়া সম্ভব নয়। গোপালপুর ফাউন্ডেশন মানবতার সেবায় দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে। আমি তাদের অনেক কর্মকান্ড নিয়ে ওয়াকিবহাল এবং সন্তষ্ট। আশাকরি আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।
ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আবু তাহের বলেন, যুবকরাই সমাজের গতিপথ পরিবর্ত করতে পারে। গত জুলাই বিপ্লব সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। গোপালপুর ফাউন্ডেশনের যুবকরা গোপালপুর ইউনিয়নের মাদকের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছে সেটা দৃষ্টান্তমূলক।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম দুলাল বলেন, মানবতার সেবায় এবং মাদকের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের জাগ্রত হতে হবে। সমাজের সকল অন্যায় ও বিশৃঙ্খলার প্রতিরোধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে উঠবে।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী বলেন, গোপালপুর ফাউন্ডেশন ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার প্রসার, যুবকদের স্বনির্ভর করতে নানা কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে এবং মাদকের বিরুদ্ধে সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাবেক ও বর্তমান একদল যুবকের হাত ধরে গড়া এই সংগঠন নানাবিধ দৃষ্টান্তমূলক ককর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে জেলায় আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, মধুপুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার আবদুল মতিন, সংগঠনের সদস্য সচিব ডেন্টিস্ট মাহবুবুর রহমান, চাটখিল কামাল মাজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোসেন পলাশ, জীবন বীমা করপোরেশন মাইজদী শাখার ম্যানেজার মাহবুবুর রহমান, কানকির হাট ডিগ্রি কলেজের প্রভাষক মোতাহের হোসেনসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। বিজ্ঞপ্তি



