সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতোভাবে অব্যাহত রয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
তামাবিল বিওপি
তামাবিল বিওপি |নয়া দিগন্ত

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন ( ৪৮ বিজিবি)।

রোববার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থূমাই এবং সংগ্রাম বিওপিকর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, কসমেটিকস্, জিরা, মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী রসুন আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালানের মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক (৪৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানের মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানের মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’