রাজরাড়ী জেলা পরিষদের প্রশাসক হলেন আব্দুস সালাম

বর্তমানে তিনি রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
মো: আব্দুস সালাম মিয়া
মো: আব্দুস সালাম মিয়া |সংগৃহীত

রাজবাড়ী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আব্দুস সালাম মিয়া।

রোববার (১৫ মার্চ) তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

মো: আব্দুস সালাম মিয়া রাজবাড়ী জেলা বিএনপির দুইবারের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি এবং দৈনিক ভোরের রাজবাড়ী পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক। আব্দুস সালাম মিয়া ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত।