নূরুল ইসলাম বাবুল

‘জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে’

‘ইসলামী আন্দোলনের পথ কোনোকালেই সহজ ছিল না। কারণ দ্বীন প্রতিষ্ঠার পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ। সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়েই আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য রাখছেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল
বক্তব্য রাখছেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল |নয়া দিগন্ত

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, ‘মানুষ জামায়াতে ইসলামীকে ঘিরে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। দিন দিন জামায়াতের জনশক্তি বাড়ছে। এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে। তাহলে দেশ, জাতি ও ইসলামী আন্দোলন উপকৃত হবে।’

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতে ইসলামী হচ্ছে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। কারণ আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করি।’

শুক্রবার (১৯ জুন) সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত রুকন শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নূরুল ইসলাম বাবুল বলেন, ‘ইসলামী আন্দোলনের পথ কোনোকালেই সহজ ছিল না। কারণ দ্বীন প্রতিষ্ঠার পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ। সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়েই আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। এদেশে ইসলামী আন্দোলনের জন্য আমরা সর্বোচ্চ সেক্রিফাইস করেছি। তবুও অন্যায়ের সাথে আপস করিনি। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

থানা আমির মুহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি পারভেজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত।

সমাবেশে আরো বক্তব্য রাখেন থানার নায়েবে আমির অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক এস এম মাহমুদ, যুববিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সমাজসেবা সম্পাদক ইফতেখার আহমদ প্রমুখ।