ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে এক যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বাদ আছর মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদরাসা মাঠ থেকে মোটর সাইকেল র্যালি শুরু হয়ে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক হয়ে শহরের ভাবকির মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামছুল হকরে সভাপতিত্বে র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা আফতাব উদ্দিন আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ প্রমুখ।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবলে সারা দেশে আক্রান্ত। সরকার ইচ্ছে করলে প্রশাসনের সহযোগিতায় ২৪ ঘণ্টার মধ্যে দেশ থেকে মাদককে উৎখাত করতে পারবে।
তারা বলেন, যেখানে মাদক সেখানে প্রতিরোধ গড়ে তুলবে জামায়াত। মুক্তাগাছায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত যুব সমাজকে সাথে নিয়ে মাকদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য সংগ্রাম গড়ে তোলা হবে।



