লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আজিমনগর রেলস্টেশন থেকে ঈশ্বরদী স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইন দিয়ে যাওয়ার সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু |প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রেহেনা বেগম (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রেহেনা উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের শামরুল ইসলামের স্ত্রী।

ঈশ্বরদী রেলওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিমনগর রেলস্টেশন থেকে ঈশ্বরদী স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইন দিয়ে যাওয়ার সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর লাশ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করে।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ওসি জিয়াউর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।