সিকৃবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

খালেদা জিয়া ছিলেন অদম্য সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তার অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ উপলক্ষে এক স্মরণবার্তায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে তার অবদান ও সাহস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার শাসনামলে মেয়েদের অবৈতনিক শিক্ষা, শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার মতো বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ নেয়া হয়।

তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন অদম্য সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তার অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

ভাইস চ্যান্সেলর মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।