রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) রাতে কমিটি বিলুপ্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির রাজশাহী বিভাগের সমন্বয়কারী আবদুস সালাম।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আব্দুস সালাম বলেন, ‘বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এবং এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।’
এদিকে রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



