সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মরহুম মো. কফিল উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর আমিনবাজারের হিজলা বড় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এমপি। প্রধান আলোচক ছিলেন ঢাকা-১৪ আসনের জামায়াতের এমপি ব্যারিস্টার মীর আরমান বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের এমপি মো. তমিজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আমজাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দারুসসালাম থানা আমির হাকিম আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুল ইসলাম, জামায়াতের মজলিসে শূরা সদস্য ডা. মো. রেজাউল করিম রেজা, স্থানীয় ওয়ার্ড সভাপতি হাসানুল বান্না সাকিব, মরহুম কফিল উদ্দিনের ভাই মো. হানিফ এবং তার দুই ছেলে সিরাজুল ইসলাম রিকু ও আজহারুল ইসলাম অভি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েকশ মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে মরহুম কফিল উদ্দিনের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



