ঝালকাঠিতে লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে জেলা জজ আদালত ভবনের শহীদ সোহেল - জগন্নাথ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠিতে লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ঝালকাঠিতে লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে জেলা জজ আদালত ভবনের শহীদ সোহেল - জগন্নাথ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মতিয়ার রহমান।

উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ মো: সানাউল হক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম কবির হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো: বায়জিদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল আকন, পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, সিভিল সার্জন প্রতিনিধি ডা: জাকির হোসেন, সমাজসেবার প্রবেশন অফিসার সুব্রত কুমার দেবনাথ, জেল সুপার মো: বিকাশ রায়হান, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রোজিনা ইয়াসমিন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার, ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার।

এ সময় জেলা লিগ্যাল এইডের বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।