কেসিসি প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘খুলনা সিটি করপোরেশন মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে। সড়কের উভয় পাশসহ মিডআইল্যান্ড, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানসহ যেখানে অব্যবহৃত জমি আছে সেখানেই বৃক্ষরোপণ করা হবে।’

খুলনা ব্যুরো

Location :

Khulna
বক্তব্য রাখছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
বক্তব্য রাখছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু |নয়া দিগন্ত

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) প্রশাসকের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে নগরীর আহসান উল্লাহ কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হচ্ছে। দুর্যোগ থেকে এই অঞ্চলকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবুজ শহর, সবুজ দেশ গড়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে খুলনা সিটি করপোরেশন মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে। সড়কের উভয় পাশসহ মিডআইল্যান্ড, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানসহ যেখানে অব্যবহৃত জমি আছে সেখানেই বৃক্ষরোপণ করা হবে।’

সরকারের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, কলেজের অধ্যক্ষ এস এম আব্দুস সালাম, কেসিসির ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা: নাসির উদ্দিন ও সমাজসেবক মো: আসাদুজ্জামান মুরাদ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন। সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ভ্যানগাড়ি ও ব্যবসায়ী পণ্য বিতরণ করেন।

সমাজসেবা অধিদফতর খুলনার উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, সমাজসেবক মো: আসাদুজ্জামান মুরাদ, সহ-সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, বেসরকারি সংস্থা মাসাস’র নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, সিয়াম’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, রূপসা’র নির্বাহী পরিচালক হিরম্ময় মন্ডল প্রমুখ।