টাংগুয়ার হাওরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পাটলাই নদীতে পড়ে তামিম আহমেদ (১৬) নামে এক নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা রয়েছে।

রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে যায়।

তামিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকালে ট্যাকেরঘাট থেকে ৫০ থেকে ৬০ জনের একটি পর্যটকবাহী নৌকা টাংগুয়ার হাওরের দিকে রওনা দেয়। পথে শ্রীপুর বাজার এলাকায় হয়ে টাংগুয়ার হাওরে আসার সময় শ্রীপুর বাজার এলাকায় নৌকা থেকে পড়ে যায় তামিম। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার বিকেলে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।