বগুড়ায় জুলাইয়ের প্রথম দিন জুলাই আন্দোলনে বগুড়ার কনিষ্ঠ শহীদ স্কুলছাত্র জুনায়েদ ইসলাম রাতুলের কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১ জুলাই) জোহরের পর বগুড়া শহরের ঐতিহ্যবাহী নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে শহীদের কবরে বগুড়া শহর শাখা শিবিরের নেতারা জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন।
কবর জিয়ারত কর্মসূচিতে শিবিরের বগুড়া শহর শাখার সভাপতি শফিকুল ইসলামসহ নেতাদের সাথে শহীদ রাতুলের বাবা, দাদা ও স্বজনসহ স্থানীয়রা দোয়ায় অংশ নেন।
এ সময় শিবির নেতার জুলাই আন্দোলনের সব শহীদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।



