কু‌ড়িগ্রা‌মে অভিযানে ৩৮ কেজি পচা গোশত জব্দ

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষটি কয়েক দিন আগে জবাই করা হয়েছিল। বিক্রি না হওয়ায় গোশত বিক্রেতা আবুল কালাম পচে যাওয়া গোশত সিংগারডাবরী হাটে বিক্রির জন্য নিয়ে আসেন।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
পচা গোশত জব্দ
পচা গোশত জব্দ |নয়া দিগন্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটের বিক্রির উদ্দেশে আনা ৩৮ কেজি পচা মহিষের গোশত জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই গোশত মাটি চাপা দেয়া হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে উপজেলার সিংগারডাবরী হাটে এসব গোশত জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষটি কয়েক দিন আগে জবাই করা হয়েছিল। বিক্রি না হওয়ায় গোশত বিক্রেতা আবুল কালাম পচে যাওয়া গোশত সিংগারডাবরী হাটে বিক্রির জন্য নিয়ে আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কালাম পালিয়ে যান। পরে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রায় ৩৮ কেজি পচা গোশত জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৮ কেজি পচা গোশত জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে জবাই করা গোশত সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। পরে সেগুলো বি‌ক্রির উদ্দে‌শে নি‌য়ে আসে। প‌রে ঘটনাস্থ‌লে গি‌য়ে গোশত মাটি চাপা দেয়া হয়েছে।’