ময়মনসিংহ মেডিক্যালে হামের লক্ষণ নিয়ে আরো ২৯ শিশু ভর্তি

শনিবার (৯ মে) বিকেলে হাসপাতালের সহকারী পরিচালক ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ও আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরো ২৯ শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে এ হাসপাতালে হামে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে।

শনিবার (৯ মে) বিকেলে হাসপাতালের সহকারী পরিচালক ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানা যায়, ২৪ ঘণ্টায় ১৯ শিশু ছাড়পত্র পেলেও নতুন ভর্তি রোগীর চাপ কমছে না। গত ১৭ মার্চ থেকে ৯ মে সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি মেডিক্যাল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ২৭ শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য গুরুতর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টদের ধারণা, দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।