নিখোঁজের ৩ দিন পর আড়িয়াল খাঁ নদী থেকে লাশ উদ্ধার

উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
নির্মল মালো
নির্মল মালো |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিনদিন পর আড়িয়াল খাঁ নদী থেকে নির্মল মালো (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

তিনি উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের খেত্তর মালোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে নির্মল মালো নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার স্ত্রী ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিকেলে আড়িয়াল খাঁ নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটি নির্মলের বলে শনাক্ত করেন।

ভাঙ্গার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যাবে। তদন্ত অব্যাহত রয়েছে।