ভোলায় নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে পাউবো ঘেরাও

কর্মসূচিতে দুই ইউনিয়নের হাজারো মানুষ অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে যোগ দেন।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
আন্দোলনকারীদের রাস্তা অবরোধ
আন্দোলনকারীদের রাস্তা অবরোধ |নয়া দিগন্ত

ভোলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নে নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে ভোলা শহরের যুগীরঘোল এলাকায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে দুই ইউনিয়নের হাজারো মানুষ অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে যোগ দেন।

এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙনে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক হুমকির মুখে রয়েছে। স্থায়ী সমাধানের জন্য দ্রুত টেকসই বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

পরে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এসময় দীর্ঘ যানজট দেখা দিলে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।