মুন্সীগঞ্জে এতিম শিশুদের সাথে জেলা প্রশাসকের ঈদ আনন্দ ভাগাভাগি

পরে জেলা প্রশাসক (ডিসি) মুন্সীগঞ্জ সদর উপজেলার ‘মুন্সীগঞ্জ হাফিজিয়া দারুল উলূম মাদরাসা’ পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহার আনন্দ এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জের বিভিন্ন এতিমখানা ও শিশু পরিচর্যা প্রতিষ্ঠানে সময় কাটিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বৃহস্পতিবার (২৮ মে) শ্রীনগর উপজেলার ভাগ্যকূল সরকারি শিশু পরিবার (বালক) পরিদর্শন করেন তিনি। সেখানে অবস্থানরত শিশু-কিশোরদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সাথে আন্তরিক সময় কাটান জেলা প্রশাসক। পরে শিশুদের সাথে একত্রে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন সৈয়দা নুরমহল আশরাফী।

পরে জেলা প্রশাসক (ডিসি) মুন্সীগঞ্জ সদর উপজেলার ‘মুন্সীগঞ্জ হাফিজিয়া দারুল উলূম মাদরাসা’ পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদুর রহমান ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান।

জেলা প্রশাসনের এ আয়োজন মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।