মরহুম হোসেন আলী খান ফাউন্ডেশন কর্তৃক গৌরীপুরে ফ্রি চক্ষু সেবা

কুমিল্লার গৌরীপুর দক্ষিণ বাজার, বন্ধন কমিউনিটি সেন্টার সংলগ্ন ‘আন নূর মেডিক্যাল সেন্টারে’ ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়েছে।

Location :

Daudkandi
মরহুম হোসেন আলী খান ফাউন্ডেশন কর্তৃক গৌরীপুরে ফ্রি চক্ষু সেবা
মরহুম হোসেন আলী খান ফাউন্ডেশন কর্তৃক গৌরীপুরে ফ্রি চক্ষু সেবা |নয়া দিগন্ত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার গৌরীপুর দক্ষিণ বাজার, বন্ধন কমিউনিটি সেন্টার সংলগ্ন ‘আন নূর মেডিক্যাল সেন্টারে’ ১৪ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে জুমার নামাজের বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি চক্ষু রোগীদের সেবা প্রদান করেন ডা: খাদিজা আক্তার ও তার ছোট ভাই ডা: মো: সোহেল খান।

সংগঠনটি সমাজের যেকোনো অসহায় দরিদ্র মানুষের সেবা প্রদানে মরহুম হোসেন আলী খান ফাউন্ডেশন ফ্রি চিকিৎসা সেবা চালু করেছে ২০২৩ সালে।

নয়া দিগন্ত পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মো: হানিফ খানের বাবা মরহুম হোসেন আলী খান ফাউন্ডেশন কর্তৃক ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল হানিফ খানের গ্রামের বাড়ি আমিরাবাদ থেকে। সেদিন মরহুম হোসেন আলী খানের দুই নাতি ডা: মো: কাউসার খান, ডা: মো: সোহেল খান ও নাতনি ডা: খাদিজা আক্তার ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

কাউসার খানের বাবা কবি আলী আশরাফ খান গত ২২ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন। ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে হোসেন আলী খানের পাঁচ ছেলে রুস্তম আলী খান, জয়নাল আবেদীন খান, হানিফ খান, জসিম উদ্দিন খান ও কবি আলী আশরাফ খান উপস্থিত ছিলেন।