ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

দুপুরে কুষ্টিয়া থেকে স্বামীর সাথে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন শাম্মী আক্তার। পথে আরাপপুর-চুয়াডাঙ্গা স্ট্যান্ড শহরের মশিউর রহমান বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভাঙা সড়কের কারণে ওই নারী মোটরসাইকেল থেকে নিচে পড়ে যান।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত |নয়া দিগন্ত

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাম্মী আক্তার (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলা শহরের মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুপুরে কুষ্টিয়া থেকে স্বামীর সাথে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন শাম্মী আক্তার। পথে আরাপপুর-চুয়াডাঙ্গা স্ট্যান্ড শহরের মশিউর রহমান বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভাঙা সড়কের কারণে ওই নারী মোটরসাইকেল থেকে নিচে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাম্মী আক্তার মারা যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।