কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
ঈদের জামাত
ঈদের জামাত |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঈদের জামাতে ইমামতি করেন কাউখালী উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা কেন্দ্রীয় ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিরা এবং সর্বস্তরের জনগণ।

ঈদের জামাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইউএনও মো: আসাদুজ্জামান। তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, ‘ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। আমরা চাই সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় হোক।’

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদগাহ মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।