নড়াইলের লোহাগড়া পৌর যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় লোহাগড়া পৌর শহরের মশাঘুনি জামে মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, লোহাগড়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাউদ মৃধা, লোহাগড়া পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফুজ্জামান, ছাত্রদল নেতা নাহিদুর রহমান রেজা প্রমুখ।
যুবদল নেতা সাইফুল ইসলাম বলেন, ‘১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কতিপয় বিপথগামী সেনা সদস্যের বুলেটের আঘাতে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘাতকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে ভেবেছিল তার দল বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু এই ঘাতকের দল জানে না যে, বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোটি কোটি ভক্ত ও দলীয় সমর্থক।’
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মশাঘুনি জামে মসজিদের ইমাম মাওলানা আবু জাফর।



