ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৮ বাংলাদেশী

আটক ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
আটক অনুপ্রবেশকারীরা
আটক অনুপ্রবেশকারীরা |নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আট বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১২) এবং লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’