গণভোটের আলোকে জনরায় বাস্তবানের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য চাঁদপুর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
গণভোটের আলোকে জনরায় বাস্তবানের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
গণভোটের আলোকে জনরায় বাস্তবানের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ |নয়া দিগন্ত

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য চাঁদপুর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্বে করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

তিনি বলেন, আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো মন্ত্রীসভা, এমনকি সংসদ সদস্যরা জুলাই বিপ্লবের কারণে নির্বাচিত হয়েছেন। এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য। এ জন্যই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি সময় থাকতে সহজে মেনে নেয়নি। অনেক রক্তের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে বিএনপি সরকারকে বাধ্য করা হয়েছে। আজও সময় থাকতে সহজে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বাধ্য করা হবে। রাজপথের আন্দোলন সরকারের জন্য সুফল আনে না।

বিএনপি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ জনস্বার্থবিরোধী। তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছিল। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠী ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি টালবাহানা শুরু করেছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন এনসিপির চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো: মাহবুব আলম, খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, নুরে আলম সহ ১১ দলের বিভিন্ন নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি সরকার দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ বাহিনীকে দমন পীড়নের হাতিয়ার বানিয়ে স্বৈরশাসন কায়েম করতে চাচ্ছে। তাই ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে। এতেও যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।