পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিনামূল্যে বীজ ও সার বিতরণ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রম শুরু করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন।

বিতরণ কার্যক্রমের শুরুতে উপজেলার কৃষির আবাদ, উৎপাদন ও সম্ভাবনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম। তিনি বলেন, ‘প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে সার বিনামূল্যে দেয়া হবে।’

এছাড়াও এ উপজেলায় উৎপাদিত বিপুল পরিমাণ সবজি সংরক্ষণের জন্য স্থানীয় সংসদ সদস্যের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি।

এ সময় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: তৌফিকুল ইসলাম, মো: আতিকুর রহমান মাসুদ, মো: কামাল উদ্দিন (ভিপি), মো: আব্দুস ছাত্তার, মো: এরফান উদ্দিন, মো: এমদাদুল হক মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: শরীফুল আলম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, সদস্যসচিব শাহীন আলন জনীসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।